বিএনপি-জামায়াতের চেয়ে নব্য আওয়ামী লীগরা ভয়ঙ্কর: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩১

আলোচনা সভায় মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের চেয়ে এখন নব্য আওয়ামী লীগরা ভয়ঙ্কর। এসব সুবিধাভোগীর কারণে আওয়ামী লীগের অনেক নেতাকে খুঁজে পাওয়া যায় না। এদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। না হলে শেখ হাসিনার সব অর্জন ধুলায় মিশে যাবে।’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা করেন।

নাসিম বলেন, ‘পাহাড় সমান বাধা পেরিয়ে শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন,  জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছেন। তবে এসব অবদান ধুলায় মিশিয়ে দিতে চায় কিছু নব্য আওয়ামী লীগরা।’

তিনি বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো নারী নির্যাতনকারীদের আপনারা দ্রুত বিচারের আওতায় আনুন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার বিধান নিশ্চিত করুন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী