ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের মনোনয়ন পেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৪

মনিরুল ইসলাম মনু ও আনোয়ার হোসেন হেলাল

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ এ আনোয়ার হোসেন হেলাল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (৭ সেপ্টেম্বর) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ৩০ আগস্ট আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের সভাপতির নির্দেশে আমি ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর দলীয় মনোনয়ন ঘোষণা করছি। ঢাকা-৫ এ প্রয়াত হাবিবুর রহমান মোল্লার স্থলে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ এ ইসরাফিল আলমের আসনে আনোয়ার হোসেন হেলাল দলীয় মনোনয়ন পেয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।’

গত ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার প্রয়াণে এ নির্বাচনি আসনটি খালি হয়। পরে গত ২০ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানান, আগস্ট মাসের শেষ সপ্তাহে ঢাকা-৫ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া করোনাকালে অনুষ্ঠিত অন্যান্য উপনির্বাচনের মতো সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচনও পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে বলেও জানান আলমগীর। কিন্তু এখনও এর তফসিল ঘোষণা করা হয়নি।

আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে। সে অনুযায়ী, ৯০ দিনের হিসাবে ২৪ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের