ঢাকা-১৮ আসনের উপনির্বাচন

বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করলেন আ. লীগ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৮:২০আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৮:২৫

নির্বাচনি প্রচারণায় হাবীব হাসান ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর দক্ষিণখান এলাকায় নির্বাচনি প্রচারের সময় তিনি এই কথা বলেন।

আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান বলেন, ‘বিএনপি প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে এসে প্রচার চালাচ্ছে। এ কারণে তাদের মাঝে স্থানীয়-বহিরাগত ইস্যুতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। এ থেকেই কোনও গোলযোগ হতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে কোথাও তাদের প্রচারে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করা হয়নি।’

এদিন হাবীব হাসান দক্ষিণখান মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। দিনব্যাপী উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি নির্বাচনি প্রচারণা চালান। এছাড়া খিলক্ষেতের বরুয়া অঞ্চলে গিয়ে ভোটারদের কাছে ভোট চান। সেখানে তার পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণাকালে উপস্থিত গণজমায়েতের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১২ নভেম্বরের উপনির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আশা প্রকাশ করছি এই অঞ্চলের মানুষ বিপুল ভোটে আমাকে জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান খান মিঠু, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত দেওয়ান, মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

/এমএইচবি/এনএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি