নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার অনুরোধ আ. লীগ প্রার্থীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২০, ১৫:৪৮আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৫:৪৯

আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি প্রচার

রাজধানীর ঢাকা-১৮ আসনের আসন্ন উপ-নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। তিনি বলেন, ‘নির্বাচনি পরিবেশ যাতে কেউ বিঘ্নিত না করতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি।’

শনিবার (৭ নভেম্বর) উত্তরখান এলাকায় গণসংযোগের সময় এ অনুরোধ জানান তিনি। শাহ কবীর মাজার এলাকায় নোৗকার প্রার্থী বলেন,  ‘এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। কাজেই তাদের রাজপথের আন্দোলনের ভয় দেখিয়ে কাজ হবে না। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে দাবি করে দলটির প্রার্থী নির্বাচনি এলাকায় ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’

এদিন তার সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আজিজজুল হক রানান, প্রলয় সমাদ্দার বাপ্পি, আবুদল আউয়াল শেখ, উত্তর খান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

 

 

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি