সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২০, ১৪:০০আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৫:০৭

ওবায়দুল কাদের (ফাইল ছবি) রাজধানীতে কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। বৈশ্বিক মহামারি করোনার এই মানবিক সংকটের ভিতরেও তারা ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।’

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাসে আগুন দেওয়ার ঘটনার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এই ধরনের সন্ত্রাসী চরিত্রের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নিরীহ মানুষের জীবন সম্পদহানির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটের অপচেষ্টা চালানো তাদের পুরনো অভ্যাস।’

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনও নির্বাচন এলেই বিএনপি হৈ চৈ করে মাঠ গরম করে, অথচ ভোটের দিন তাদের আর মাঠে দেখা যায় না। ভোট গণনা শেষে জনগণ কর্তৃক প্রত্যাখাত হলে বিএনপি নেতারা বলে সরকার কারচুপি করে হারিয়ে দিয়েছে। এটি তাদের পুরনো অভ্যাস।’

কুমিল্লা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনে তারা জিতলো, তারপর বললো যে আরও বেশি ভোটে জিততাম, যদি সরকারি দল কারচুপি না করতো। সিলেটের বেলাতেও একই বক্তব্য। তারা জিতলে বলে আরও বেশি ভোটে জিততাম আর হারলে বলে সরকার হারিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন হারিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা।’

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় কারচুপি হয়েছে একটা উদাহরণ দেন। এই নির্জলা মিথ্যাচারের রাজনীতি অপরাজনীতি কবে তারা পরিত্যাগ করবে? আর যতদিন তারা করবে না ততদিন তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে। এরাই তো সেই দল যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করে বলেছিল শেখ হাসিনা নিজেই নিজের ভ্যানিটি ব্যাগে বোমা নিয়ে গেছে সমাবেশে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজী আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসানসহ আরও অনেকে।

/ইএইচএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের