ভোট না পাওয়ার ভয়ে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২০:০১আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:২৮

দেশের জনগণ ভোট দেবে না বুঝতে পেরে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে। বিপরীতে আওয়ামী লীগের প্রার্থীরা উপনির্বাচন, পৌরসভা নির্বাচনসহ সব পর্যায়ের নির্বাচনে বিজয়ী হয়েছে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপির প্রার্থীরা ভোট পাবেন না বুঝতে পেরে দলটি এ নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে।

সোমবার (১ মার্চ) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার অর্থ হলো তারা এ দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চায়। গণতন্ত্র তাদের তাদের পথ নয়, ষড়যন্ত্রই তাদের পথ। এখন আন্দোলনের কোনও ইস্যু না থাকলেও তারা আন্দোলন করছে, জ্বালাও-পোড়াও শুরু করেছে। যার প্রমাণ গতকাল প্রেস ক্লাবে পুলিশের ওপর হামলা।

সেতুমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন চলমান প্রকল্প আজ দৃশ্যমান, তাই দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে। বিএনপি আমলে তারা একটাও উন্নয়নের সফলতা দেখাতে পারেনি। তাই তাদের রাজনীতিতে এখন খরা লেগেছে। জনগণের কাছে তাদের এখন ভোট চাওয়ার কোন মুখও নেই। বিএনপির আমলে তারা জনগণকে হত্যা, সন্ত্রাস, লুটপাট ছাড়া কিছুই দিতে পারেনি।

তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তিন মাসের মধ্যে গঠনতন্ত্রের ৩৫(১) ধারা অনুযায়ী মহানগর উত্তর ও দক্ষিণের সব ইউনিটের কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতে হবে এবং গঠনতন্ত্র মোতাবেক পরবর্তী তিন মাস পরে ওয়ার্ড সম্মেলন ও থানা সম্মেলন করতে হবে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

/এমএইচবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি