মিটিং হয় না বহুদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ০১:০০আপডেট : ০৫ জুন ২০২১, ০১:০০

দলীয় রাজনীতি নিয়ে এই মুহূর্তে কিছুটা আঁধারেই আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। দলটির নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশের রাজনীতি নিয়ে হালনাগাদ তথ্য পেতে দেরি হচ্ছে তাদের। কারণ দলের নেতাদের মিটিং হয় না বহুদিন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের মিটি-সিটিং হয় না বহুদিন। ফলে কী হচ্ছে, কী হবে এসব জানার সুযোগ হয় না আমাদের। করোনা পরিস্থিতিতে নেতাদের মধ্যে দূরত্বও বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমলাদের যোগাযোগ বেশি। কেন্দ্রীয় নেতারাও বলেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের হঠাৎ বাংলাদেশ সফর, করোনার টিকা আমদানি নিয়ে জটিলতা, চীন ও রাশিয়া থেকে নতুন করে টিকা আমদানির উদ্যোগ এবং গতবছর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চীনের উপহার পাঠানোর মতো বিষয়গুলো নিয়ে দলের নেতারা অন্ধকারেই ছিলেন।’

তারা আরও জানান, আগে সরকারের পাশাপাশি রাজনৈতিকভাবেও কূটনীতিক বিভিন্ন ইস্যুর সমাধান করা হতো। এখন সেটা না হচ্ছে না।

নেতারা আরও বলেন, মহামারির কারণে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা-সাক্ষাৎ নেই অনেকদিন। ফলে রাজনৈতিক কলা-কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়ে উঠছে না একেবারেই।

আওয়ামী লীগ নেতাদের মতে, বিষয়গুলো ওপরেই ঘুরপাক খাচ্ছে। জানাজানির সুযোগ নাই কেন্দ্রীয় কোনও নেতার। তৃণমূল নেতারা তো আরও অন্ধকারে।

দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, শুধু চলমান ইসুই নয়, অনেকদিন ধরে রাজনীতিকদের কাছেও রাজনীতির খবর নেই। কারণ হিসেবে তিনি জানান, করোনার কারণে সবাইকে শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব মানতে হচ্ছে। ফলে নীতি-নির্ধারণী বৈঠকগুলো অনিয়মিত হয়ে গেছে।

 

/পিএইচসি/এফএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম