বজ্রপাতের জন্যও বিএনপি সরকারকে দায়ী করবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৪:৪৬আপডেট : ০৮ জুন ২০২১, ১৪:৪৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সবকিছুতে সরকারের দোষ খুঁজে। আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে। তারা আবার নাকি বলে, এই মৃত্যুর জন্যও আওয়ামী লীগই দায়ী। কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে। সেটাই আমি ভাবছি। এটাও তারা করবে।’

মঙ্গলবার (৮ জুন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনার সুরক্ষার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপি বলবে ঘূর্ণিঝড় আসার সময় বলেছিলো, সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছিলো। বস্তিতে আগুন লেগেছে, সেটার জন্যও আওয়ামী লীগকে দায়ী করে। আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি কেন করবো? আগুন সন্ত্রাসতো তাদের ব্যাপার।’

বিএনপি নির্বাচন বয়কট করে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। আন্দোলনের নামে সহিংস কোন পরিস্থিতি সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দেবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে বলে আমরা শুনেছি। তাদেরতো কতগুলো ওষুধ কোম্পানি রয়েছে। তারা অভাবে আছে তাতো না। খুবই বড় বড় ওষুধ কোম্পানি আছে। তারাতো এই সময়ে দেশেও করোনা চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে পারে।’

বিএনপি মহাসচিব এখন আবার নতুন করে আন্দোলনের হাঁকডাক শুরু করেছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন আন্দোলনটা কোন বছর হবে? দেখতে দেখতে ১২ বছর। আন্দোলন হবে কোন বছর? একবার বলে এসএসসি পরীক্ষার পর, আবার বলে এইচএসসি পরীক্ষার পরে। আবার বলে রোজার ঈদের পরে কিংবা কোরবানির ঈদের পরে। কত ঈদ ও পরীক্ষা চলে গেলো কিন্তু বিএনপির আন্দোলনতো চোখে পড়েনি।’

সেতুমন্ত্রী বলেন, এখন আবার গণঅভ্যুত্থান করবে। এই দেশে ’৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিলো, পরে গণআন্দোলন হয়েছে। তারা ’৬৯ পর আবার গণঅভ্যুত্থান দেখাবে, ১২ বছর ধরে দেখাচ্ছে। কখন দেখবো আল্লাহ মাবুদ জানে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের