স্বাস্থ্যখাতের উন্নয়ন বিদেশেও প্রশংসিত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ১৭:৪৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:৫১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘স্বাস্থ্যখাতে যথেষ্ট উন্নয়ন হয়েছে। নতুন হাসপাতাল, মেডিক্যাল কলেজসহ পুরো খাতের অবকাঠামো বৃদ্ধি করা হয়েছে। বাড়ানো হয়েছে জনবল। মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস পেয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়ন আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত।’ এ কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ রবিবার রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষের পরিচিতমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের (আইপিইউ) চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সানিয়া তাহমিনা ও উপাধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী তুহিন।
মুগদা হাসপাতালে একটি আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট স্থাপন করার কথা চিন্তা করছে বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। নার্সের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। খুব শিগগিরিই নিয়োগ দেওয়া হবে দশ হাজার নার্স।

উল্লেখ্য, এবছর থেকে মুগদা মেডিক্যাল কলেজসহ দেশে নতুন ৬টি সরকারি ও ৫টি আর্মি মেডিক্যাল কলেজ-এর যাত্রা শুরু হচ্ছে।

/জেএ/এফএ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের