বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের হাত ধরেই দেশের বর্তমান উন্নয়ন: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুন ২০২১, ২০:১৭আপডেট : ২৩ জুন ২০২১, ২০:১৭

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং দেশের বর্তমান উন্নয়নসহ সকল অর্জনই এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলার গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের সেই ঐতিহ্যকে ধরে রেখে দেশকে ধারাবাহিক উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ বুধবার (২৩ জুন) রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন তার ফলশ্রুতিতে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহের যথাযথ বাস্তবায়নে দলের সকল স্তরের নেতা-কর্মীদের নিরলস কাজ করে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত ড. শিরীন শারমিন চৌধুরী।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুর রহমান রাঙার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সহ-সভাপতি মো. মকবুল হোসেন সরদার, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টারসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সভায় স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী