প্রধানমন্ত্রীর আহ্বানে ১ হাজার অসহায় মানুষকে ঈদ উপহার দিলো যুবলীগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ২৩:৪২আপডেট : ১৫ জুলাই ২০২১, ২৩:৪২

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বৃহস্পতিবার (১৫ জুলাই) পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন কে এল জুবলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, সেমাই, চিনি, তেল, আলু, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযু্দ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ সম্পাদক আবির মাহমুদ ইমরান, কার্যনিবাহী সদস্য কামাল হোসেন চৌধুরী মুক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসুন এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াই। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ ধারণ করে সততাই শক্তির মানবতার মুক্তি এই স্লোগানকে ধারণ করে সৎ পথে উপার্জন করে দুর্যোগকালে যুবলীগের নেতাকর্মী মানুষকে সাহায্য করে আসছে। সৎ পথে উপার্জন করে মানুষের কল্যাণে ব্যয় করাই যুবলীগের ধর্ম।

তিনি আরও বলেন, কোনও ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবকল্যাণ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। সামনে যে লকডাউন আসবে সেখানেও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা সারাদেশের অসহায় মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

 

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি