‘খালেদা জিয়ার মুক্তি-চিকিৎসার চেয়ে রাজনীতিতেই বেশি আগ্রহী বিএনপি নেতারা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৩:০৮আপডেট : ২২ জুলাই ২০২১, ১৩:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি অধিকতর মানবিক আচরণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বেগম জিয়ার মামলা ও চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা এক ধরনের রহস্যময় আচরণ করছেন। তার মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি করতেই তারা বেশি আগ্রহী।’ বৃহস্পতিবার (২২ জুলাই) বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়াকে আপনারা নিজ নিজ পদ রক্ষার জন্য দাবার গুটি বানাবেন আর দায় চাপাবেন সরকারের ওপর, তা হতে পারে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়সের কথা বিবেচনায় ঘরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। বিএনপি নেতাদের শেখ হাসিনার মহানুভবতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নেই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি।’ সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ নাকি কষ্টে আছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ে।’ ’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ও আন্দোলনে বারবার পরাজিত বিএনপি নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ।’ তিনি বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলেই এখন তারা এটা সেটা বলে মাঠ গরম করার অপচেষ্টা করে যাচ্ছে, কর্মীদের চাঙা রাখার জন্য।’ দেশে গণতন্ত্র নেই—মির্জা ফখরুলের এমন অভিযোগ ভিত্তিহীন, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া। রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না; বরং বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠায় পদে পদে বাধা দিচ্ছে। তারপরও চড়াই উতরাই অতিক্রম করে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে।’

তিমি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বেই এ দেশ মুক্তিযুদ্ধে বিজয়ী হয়। দেশ স্বাধীন হয়। এ দেশের সব অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।’

আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়; বরং বিএনপিই এ দেশে প্রতিহিংসার রাজনীতির পথ প্রদর্শক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘পবিত্র ঈদের দিনেও বিএনপি নেতারা জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে মিথ্যাচার করছেন। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি নির্বাসনে!’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তারেক রহমান একজন দণ্ডিত আসামি। যদি নির্বাসনে মনে করেন তাহলে তিনি দেশে কেন ফিরে আসছেন না? তারেক রহমান নির্বাসনে নাকি মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছেন, তা কি বিএনপি নেতারা ভুলে গেছেন?’

দেশে জেল জুলুমের ভয় করলে রাজনীতি করছেন কেন? কেন তারেক রহমান নির্বাসনে গেলেন মুচলেকা দিয়ে, এসব প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘জনগণকে বোকা বানানোর দিন এখন আর নেই।’

 

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি