প্রতিহিংসার রাজনীতির ধারক-বাহক বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ২৩:৪৪আপডেট : ২১ আগস্ট ২০২১, ২৩:৪৪

বিএনপিকে প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন বিএনপি জোট সরকার।’

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় তিনি একথা বলেন।

খালেদা জিয়ার একাধিক জন্মদিনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এসব তথ্য হাওয়া থেকে পাওয়া নয়, বেগম জিয়ার জীবনী থেকে পাওয়া।’

তিনি বলেন, ‘গত ২৬ বছর ধরে ভুয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে বিএনপি জাতির সঙ্গে তামাশা করে আসছে।’ বিশ্বাসঘাতকতার পেছন থেকে ছুরি মারার উত্তরাধিকার বিএনপি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্ব স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

/ইএইচএ/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান