এদিক-ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন, বিএনপিকে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩১

নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, এদিক-ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণের রায় মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতা ফিরে পেতে ব্যাকুল হয়ে দিগ্বিদিক ছুটছে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনও সাংবিধানিক পথ নেই। গত তের বছরের ব্যর্থতার গ্লানি মুছে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

আন্দোলন শুরু হলে মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে- বিএনপি নেতাদের এমন গণঅভ্যুত্থানের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ ঝাঁপিয়ে পড়া তো দূরের কথা; আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারাই ঝাঁপ বন্ধ করে ঘরে অবস্থান নেয়। হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ্য করে। তারা ফেসবুক আর মিডিয়ায় যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের জন্য প্রয়োজন জনঘনিষ্ঠ ইস্যু ও যুতসই সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও গণমুখী রাজনীতিতে বিরোধী দলগুলো ইস্যু খরায় ভুগছে। এজন্যই এই মুহূর্তে দেশে বিএনপির কথিত আন্দোলনের অবজেক্টিভ কোনও অবস্থা নেই।

করোনার অভিঘাত মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের মানুষ এখন নিজের অবস্থান উন্নয়নে প্রাণান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ সময় গণঅভ্যুত্থানের দিবাস্বপ্নে বিভোর বিএনপি। বিএনপি ভাবছে, আন্দোলনের ডাক দিলেই মানুষ হুড়মুড় করে বেড়িয়ে আসবে। প্রকৃতপক্ষে এসব তাদের আকাশকুসুম ভাবনা।

কাদের বলেন, জনমানুষের প্রয়োজনে জনগণের পাশে না দাঁড়ালে জনগণও কখনও কোন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দেয় না।

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের