অশান্তির আগুন জ্বলছে বিএনপির ঘরে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৩:০৪

'দেশে অশান্তির আগুন জ্বলছে' বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে’।

শনিবার তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায়। আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন। এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন। 

তিনি বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না। যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে। আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়। 

বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে। এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না। ভয় দেখিয়ে লাভ নাই।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত। 

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে। আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন। আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।

/পিএইচসি/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের