বিএনপি নেতাদের বক্তব্য জনগণের বিনোদনের উৎস: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ১৪:১৩আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৪:১৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি নেতাদের মুখে ‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’ বক্তব্যটি জনগণের মধ্যে বিনোদনের উৎসে পরিণত হয়েছে।” রবিবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সে খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। 

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিজেরা দেউলিয়া হয়ে যারা সর্বহারায় রূপ নিতে যাচ্ছে অন্যদের নিয়ে তাদের কথা বলা হাস্যকর। প্রকৃতপক্ষে বিএনপি এখন দেউলিয়াই হয়ে গেছে। যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণ যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া। মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন কিংবা আন্দোলনে যেতে ভয় পায় বিএনপি। এজন্য তারাই তো দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।’ 

সাতক্ষীরা-আশাশুনি-গোয়ালডাঙ্গা-পাইকগাছা সড়কের ওপর প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩০৫ মিটারের দৈর্ঘ্যের মানিকখালী সেতু এবং কুষ্টিয়া (ত্রিমোহনি) মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের মাথাভাঙা নদীর ওপর প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্যের মাথাভাঙা সেতু রয়েছে। 

মন্ত্রী বলেন, ‘সেতু দুটি যথেষ্ট গুরুত্ব বহন করে, কারণ মাথাভাঙা সেতুর ফলে দেশের প্রথম রাজধানী মুজিবনগরের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন হয়েছে। এছাড়া মুজিবনগরে প্রস্তাবিত স্থলবন্দরটি বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।’

খুলনা-যশোর মহাসড়কের দুরবস্থা দূর করতে সংশ্লিষ্টদের ওবায়দুল কাদেরের নির্দেশ, ‘যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে।’

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের