আন্দোলন করে আওয়ামী লীগকে হটানোর ক্ষমতা নেই বিএনপির: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৯:৩০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৯:৩০

প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে হুমকি-ধামকি দিয়ে আর কূটকৌশলের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার (৪ ডিসেম্বর) বিকালে দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শেখ ফজলুল হক মনি'র ৮৩তম জন্মদিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রতিদিন প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মানবতার কথা বলেন মির্জা ফখরুল। কিন্তু ২১ আগস্টের গ্রেনেড হামলার পর আইভি রহমানকে তারা চিকিৎসা দেননি। আবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া আহত হলেও একটা এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি দেননি। মানবতার কথা বলতে আপনাদের লজ্জা হওয়া উচিত।

শেখ ফজলুল হক মনি প্রসঙ্গে হানিফ বলেন, তিনি ছিলেন তারুণ্যের প্রতীক। বঙ্গবন্ধুর সঙ্গে তার সম্পর্ক ছিল সক্রেটিসের সঙ্গে প্লেটোর সম্পর্কের মতো।

সভাপতির বক্তব্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস তার প্রয়াত পিতাকে বাংলাদেশের যুবসমাজের ‘চে গুয়েভারা’ বলে মন্তব্য করেন। 

তাপস বলেন, চে গুয়েভারা যেমন যুবকদের আদর্শিকভাবে গড়ে তুলেছিলেন, তেমনি শেখ মনিও মুজিববাদ সম্পর্কে তার লেখনির মাধ্যমে যুবকদের কাছে পৌঁছে দিয়েছেন। এছাড়াও এ দেশের যুবসমাজকে তৃণমূল থেকে সংগঠিত করে তিনি মুজিব বাহিনীর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ-সম্পাদক এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এসএস/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের