সোনার বাংলা গড়বো, নয় মরবো—শপথ নিলো আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ১৭:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:৪৪

সমস্ত অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত ও সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার শপথ গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (১৮ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণ করেছেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করে। বিজয়ের পঞ্চাশ বছর পরে সোহরাওয়ার্দীর পাদদেশে দীপ্ত শপথ নেয় হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী। শপথ গ্রহণ শেষে তারা ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িতে আওয়ামী লীগের আয়োজনে বিজয় শোভাযাত্রা নিয়ে যায়।

বিজয় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো, নয় মরবো-এই হোক শপথ।

সোহরাওয়ার্দী উদ্যানের সামনে বিজয় শোভাযাত্রার আগে সমাবেশে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। সমস্ত অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত, সাম্প্রদায়িক ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব-এই হোক আজ আমাদের শপথ।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আজকের বিজয় সমাবেশ থেকে সবাইকে শপথ নিতে হবে—শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বো।

সভাপতিমণ্ডলীর অপর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে যেতে পারেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো শেষ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আজকে শপথ নিতে হবে সোনার বাংলা গড়ে তোলার। তিনি বলেন, পৃথিবীর কোনও অপশক্তি নাই আরেকটি ৭৫ ঘটাতে পারে।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ছিন্ন করে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা অব্যাহত রাখবো-এই হোক আজকের শপথ।

অপর যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করে যেতে পারেননি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, শপথ নিতে হবে—সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। সকল অপশক্তির চূড়ান্ত পরাজয় ঘটাবো।

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মরবো-এই শপথ নিতে হবে।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বঙ্গবন্ধু ঘোষিত মুক্তির সংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, শেখ হাসিনার নেতৃত্ব-এই হোক আজকের শপথ।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বেলা সাড়ে ৩টায় শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের গেইট থেকে ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাড়ির দিকে যাত্রা করে। কেন্দ্রীয় নেতারা এতে নেতৃত্ব দেন।

এর আগে দুপুর ১২টা থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা সাজে গায়ে ও মাথায় জাতীয় পতাকা জড়িয়ে মিছিলে অংশ নেন। বাদক দল, ঘোড়ার গাড়ি, পিকআপ ভ্যানে নানা সাজ ধারণ করে শোভাযাত্রায় যোগ দেন সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা। শোভাযাত্রায় বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধের বিভিন্ন সঙ্গীত পরিবেশন করা হয়। জয় বাংলা স্লোগানে মুখর ছিল শোভাযাত্রা। বেলা সাড়ে ৫টা পর্যন্ত শোভাযাত্রার শেষ ভাগ পৌঁছাতে পারেনি ৩২ এর বাড়িতে। সোনার বাংলা গড়বো, নয় মরবো—শপথ নিলো আওয়ামী লীগ সোনার বাংলা গড়বো, নয় মরবো—শপথ নিলো আওয়ামী লীগ সোনার বাংলা গড়বো, নয় মরবো—শপথ নিলো আওয়ামী লীগ

/পিএইচসি/এমএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি