স্বাধীনতার স্বাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ২০:২৭আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২০:২৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সমাজের অসহায়, অবহেলিত, বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।’

রবিবার (২ জানুয়ারি)  ঝালকাঠিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম। অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শাহপার পারভীন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য দেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তরুন কর্মকার, দেশবাংলা ফাউন্ডেশন চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।

‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’— এ প্রতিপাদ্যে ঝালকাঠির সরকারি শিশু পরিবার মাঠে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ছাড়াও, প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান, ক্ষুদ্রঋণ বিতরণ, সমাজকর্মী ও উপকারভোগীদের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা, শিক্ষক, প্রতিবন্ধী জনগোষ্ঠী ও তাদের স্বজনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী