আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৫:২৮আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫:২৮

আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যদি কেউ সমাবেশ করতে গিয়ে বিশৃঙ্খলা করে, জনজীবনে বিপত্তি ঘটায়, যেগুলো বিএনপি সবসময় করে এসেছে,তখন তো পুলিশকে ব্যবস্থা নিতেই হয়। যখন তারা নিজেরা মারামারি করে সেটা ঠেকানোর জন্যও পুলিশকে ব্যবস্থা নিতে হয়।’

বৃহস্পতিবার (৩ মার্চ)  জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে চাঁদের হাট আয়োজিত রফিকুল হক দাদু ভাই স্মরণে পদক বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাদের অন্য নেতা যারা কথা বলছেন, তাদের অনুরোধ জানাবো, সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা আগে বন্ধ করেন।’

তিনি বলেন, ‘বিএনপি বেশ কিছুদিন ধরে কর্মসূচি পালন করছে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে তারা সারাদেশে নির্বিঘ্নে কর্মসূচি করেছে। কিছু কিছু জায়গায় তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে তারা যে কর্মসূচি দিয়েছে, সেটাও তারা দেশের বিভিন্ন জায়গায় পালন করেছে। তাদের কোনও অসুবিধা হয়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, সেটিই আমরা চাই। গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করতে এসবের প্রয়োজন আছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। ‘আপনি যদি ভোগ্যপণ্যের দামের কথা চিন্তা করেন তাহলে ভারতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে সব ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে দ্রব্যমূল্য সবসময়ই বেড়েছে, কখনও কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয় তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত। কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। দেখতে হবে যে, দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদের হাটের সদস্যরা।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি