বিএনপি ক‍্যান্সারে আক্রান্ত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২২, ১৫:৪৬আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫:৪৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক‍্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বিএনপির এখন উচিত— চিকিৎসার জন‍্য সরকারের কাছে আবেদন করা। আমরা সেই রাজনৈতিক ক‍্যান্সার চিকিৎসা মোকাবেলা করতে পারবো। দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভাল থাক, দেশের অর্থনীতি ভাল থাক, দেশের মানুষ সাহসিকতার সাথে প্রত‍্যেকটা চ‍্যালেঞ্জ মোকাবেলা করুক— এটা বিএনপি চায় না। তারা আছে দণ্ডিত ও অসুস্থ খালেদা জিয়া ও পলাতক তারেককে নিয়ে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে যাক— তাদের কিছু যায় আসে না।

শুক্রবার দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫-এর পর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের মৌলিক সমস‍্যার সমাধান করেছেন। অন‍্যায়, অবিচার ও দুর্নীতির থাবা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ‍্যম আয়ের দেশে পরিণত হয়েছে শেখ হাসিনার মতো যোগ‍্য নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।

প্রতিমন্ত্রী পরে বিরলে চৌধুরীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, কালিয়াগঞ্জ বাজার হতে কামদেবপুর বাজার ভায়া এনায়েতপুর (ধর্মজৈন) সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন, কামদেবপুর হতে চকেরহাট সংযোগ সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন, মিরাবন নোনা ব্রিজ থেকে বিশ্বনাথপুর জিপিএস পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন, মুজিববর্ষ উপলক্ষে ‘গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২’ পরিদর্শন এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর দেওয়া ‘বীর নিবাস’ পরিদর্শন করেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের