সরকার ধৈর্যের সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৬, ১৭:১৭আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৭:৩০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র করছে তা জনগণ দেখেছে। সরকার ধৈর্যের সঙ্গে এসব ষড়যন্ত্র মোকাবিলা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে লায়েছ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনারা দেখেছেন। বিদেশিদের হত্যা করে তারা বলে এটা আইএস করেছে। দেশে কোনও আইএস  নেই আমাদের দেশের গোয়েন্দারা তা প্রমাণ করেছে। বিএনপি নেতাদের পরামর্শ মতো বিদেশি নাগরিক তাভেল্লা সিজার ও এক জাপানি নাগরিককে হত্যা করা হয়। দেশে আইএস এর নামে তারা অরাজকতা সৃষ্টির পায়তারা করেছিল। কিন্তু সরকার ধৈর্যের সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন- এই মুহূর্তে দেশ সঠিক পথে চলছে। মুষ্ঠিমেয় কিছুলোক যারা রাতের আঁধারে বোমা মারে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে তারাই দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে।

স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ডিএমপি রমনা জোনের ডিসি আব্দুল বাতেন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন প্রমুখ।

/এসএম / এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের