বাংলা নতুন বছর বরণ উপলক্ষে আ.লীগের শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ এপ্রিল ২০২২, ১৯:৪২আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৯:৪২

বাংলা নতুন বছর বরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ‘বৈশাখ হোক নবজাগরণ ও অসাম্প্রদায়িক সেতুবন্ধ’ প্রতিপাদ্য নিয়ে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে দলটি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শুরুর আগে নতুন বছরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন  আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি  শোভাযাত্রায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে শাঁখারী বাজার, ঢাকা জেলা জজ আদালত, ঢাকা মহানগর আদালত, রায় সাহেব বাজার, তাঁতীবাজার মোড়, বংশাল ও গুলিস্তান হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বর্ষবরণের এই আয়োজনে বক্তব্য রাখেন— সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি দিলীপ রায় প্রমুখ।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘যারা দেশের ঐক্য ও  সংহতি নষ্ট করতে চাইছে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এ মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার পরিচায়ক। এতে প্রকাশ পায় বাঙালির সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।’ খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি