বিএনপি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ১৬:৪৭আপডেট : ২১ মে ২০২২, ১৬:৪৭

আওয়ামী লীগ নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল বিএনপিই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের এ অভিযোগ করেন।

দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, কারণ আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ। আগামী জাতীয় নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে ইনশাআল্লাহ।

বাংলাদেশকে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, যতদিন শেখ হাসিনা নেতৃত্বে থাকবেন ততদিন বাংলাদেশ- শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সঙ্গে তুলনা নয়, বাংলাদেশকে তুলনা করা হবে আমেরিকা, ইউরোপের সঙ্গে।

বঙ্গবন্ধুকন্যা দেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা দেশে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খল মুক্ত হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন-অর্জনের চিত্র তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই তাদের মন খারাপ।

’৭৫ পরবর্তী ৪৭ বছরে বাংলাদেশের সবচেয়ে সফল, সাহসী ও দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১৩ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়। কী ছিল বাংলাদেশ আর এখন কী হয়েছে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১৩ বছরে শেখ হাসিনার উন্নয়ন- অর্জন বিএনপিকে বিপাকে ফেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে এমন কোন উন্নয়ন করেনি, যা থেকে তারা জনগণের কাছে ভোট চাইবে?

বিএনপি মহাসচিবের এদেশে কথা বলার অধিকার নেই মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল অনেক বেশি কথা বলেন, যেগুলোর কোনো যুক্তি নেই। তাদের দলে গণতন্ত্র নেই, তাই দেশের মানুষ তাদের কথা শুনে না।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের