আ.লীগ অনুকম্পা দেখাচ্ছে বলে বিএনপি টিকে আছে: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ১৫:২৮ আপডেট : ০৪ জুন ২০২২, ১৫:২৮

আওয়ামী লীগ অনুকম্পা দেখাচ্ছে বলে বিএনপি টিকে রয়েছে, এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

শনিবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন বলেই পৃথিবীর একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়া জেলখানায় কাজের লোক রেখে আরাম আয়েশে থাকতে পেরেছেন। বিরোধী দলে থাকতে আমরা (আওয়ামী লীগ) অনুকম্পা চাইনি, আমরা অনুকম্পা দেখাচ্ছি বলে বিএনপি টিকে রয়েছে। অপরদিকে আমরা আন্দোলন-সংগ্রাম করে মাঠে ছিলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা গৃহহীনদের লাল-সবুজের ঘর উপহার দিচ্ছেন।  কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২০টি ওষুধ ফ্রি পাচ্ছেন। শেখ হাসিনা তার প্রতিশ্রুতি পূরণ করে চলেছেন বলেই বাংলার কৃষক ও মেহনতি মানুষ ভোট দিয়ে বারবার নির্বাচিত করছে।’

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ বক্তব্য রাখেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
সর্বশেষ খবর
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ