বিএনপি বন্যার্তদের নিয়ে অপরাজনীতি শুরু করেছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৪:৪৫আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:১৯

দুর্যোগকবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি দুর্ভাগ্যজনকভাবে বন্যার্তদের নিয়ে অপরাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৯ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন,  দুর্যোগপূর্ণ এই সময়ে দেশের সকল মানুষের উচিত দুর্যোগকবলিত মানুষের পাশে থাকা। অথচ দুর্গত মানুষকে নিয়ে বিএনপি পরিহাস করছে। আশা করবো, সরকারের প্রতি কোনও রকম বিষোদ্‌গার বা দোষারোপ না করে, এই দুর্যোগের সময় বিএনপির নেতাকর্মীরা দুর্গতদের পাশে দাঁড়াবে। বিএনপিকে বলবো অন্তত এই দুর্যোগকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ থেকে বিরত থাকুন। জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন ধরনের মিথ্যাচার ও অপপ্রচার পরিত্যাগ করুন।

তিনি বলেন, সিলেটের বন্যা কোনও মানবসৃষ্ট দুর্যোগ নয়, এটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার সরকার অতীতের যে কোনও সরকারের চেয়ে সফলতা অর্জন করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সফলতা বিশ্বসভায় প্রশংসিত হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বিবৃতিতে বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত ও দূরভিসন্ধিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কাদের বলেন, দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে যখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ঠিক এ সময়েই মির্জা ফখরুলের হীনরাজনৈতিক আচরণ অত্যন্ত দুঃখজনক। বিএনপির আচরণ খুব অমানবিক। অতীতে কোনও দুর্যোগ মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে কোনও ধরনের প্রচেষ্টা ও উদ্যোগ জনগণ দেখেনি। শুধু বিএনপি নেতারা লিপ সার্ভিসের মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে মিথ্যাচারের রাজনীতি করেন।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সিলেট অঞ্চলের সৃষ্ট বন্যার কারণে মানুষের জানমাল রক্ষায় শেখ হাসিনার সরাসরি নির্দেশে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন মানুষের কষ্ট লাঘবে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। সরকারের উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার  পানি দ্রুত নামিয়ে যাতে মানুষের কষ্ট লাঘব করা যায় সেদিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কোনও রাস্তার কারণে পানি নামতে বাধা পেলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী সেই রাস্তা কেটে ফেলার নির্দেশ প্রদান করেছেন। বন্যার পানি নেমে গেলে এই তৎপরতা আরও জোরদার করা হবে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি