তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৩:৫৩আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৪:১৪

পৃথিবীর কোনও দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই, বাংলাদেশেও আর কোনোদিন আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় কৃষির উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি যতই এ (তত্ত্বাবধায়ক সরকার) নিয়ে কথা বলুক বা বিদেশিদের সঙ্গে কথা বলুক; এতে কোনও লাভ হবে না। নির্বাচনে আসতে হলে বিএনপিকে জনগণের কাছেই ফিরতে হবে। যুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতাধর দেশই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোনও কিছু করার নেই।’

তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে বিদেশিদের সাথে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে সেটা কোনোদিনই সফল হবে না।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে