আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা বিচলিত হয়ে ওঠে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৮:৫৮আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:৫৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা বিচলিত হয়ে ওঠে কারণ তখন তাদের ষড়যন্ত্রের মুখচ্ছবি ভেসে উঠে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় প্রাঙ্গণে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব রুহুল আমিনসহ অন্যান্য নেতারা।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার জন্য রাজনীতি করে বিএনপি আর আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে, নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব না। এজন্যই বিএনপি ষড়যন্ত্র করছে। তবে এবার আর পার পাবে না। আওয়ামী লীগ সতর্ক আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কে কোথায় ষড়যন্ত্র করছে, বিদেশে কী ষড়যন্ত্র হচ্ছে সব খবর আমাদের কাছে আছে।

‘নির্বাচনের দরকার নেই। দরকার সরকার পতনের’   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আছি রাজপথে, সকল অশুভ শক্তিকে মোকাবিলা করা হবে। সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের