বিএনপি নাশকতা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৭:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৭:২৯

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, বিএনপি রাজনীতির নামে আবারও যদি ভাঙচুর, বিশৃঙ্খল, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে, তাহলে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেবে সরকারের প্রশাসন।

তিনি বলেন, ‘রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করা হবে।’

মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত চায় দেশের ধ্বংস। তারা ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের ওপর আক্রমণ করেছিল। পেট্রোলবোমা নিক্ষেপ করেছিল। অবরোধের নামে মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছিল।’

তিনি বলেন, ‘বিএনপি রাজনীতির নামে আবারও যদি ভাঙচুর, বিশৃঙ্খল, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে, তাহলে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেবে সরকারের প্রশাসন। রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করা হবে।’

বিএনপি ও জামায়াতের ‘সম্পর্ক ছিন্নের’ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের ঐক্য আছে ও থাকবে। কারণ, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকে বিএনপি-জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে স্বীকার করে নিয়েছেন।’

/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী