বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৭

বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে।  এটা কীসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?’

বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের দফতরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির দুর্নীতি বিশ্ববিদিত মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেদের দলকে দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কখনও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস দেখাতে পারেনি। বিএনপি যখন দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে তখন মানুষ হাসে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতায় বিএনপি আত্মদহনে দগ্ধ— এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা এখন মেগা হতাশায় ভুগছেন।’

বিএনপি নেতাদের তাদের অতীত বক্তব্য স্মরণ করে দিয়ে কাদের  বলেন, ‘তারা একসময় বলেছিলেন জোড়াতালির পদ্মা সেতু যেকোনও সময় ভেঙে পড়বে। অথচ বিএনপি নেতারা এখন ঠিকই পদ্মা সেতু পার হচ্ছেন।’

বিএনপি নেতাদের নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জন্মলগ্ন থেকেই প্রহসনের নির্বাচন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। হ্যাঁ-না ভোটের মাধ্যমে সামরিক উর্দি পরে, আবার কখনও ভোটারবিহীন নির্বাচন করে, কখনও গায়েবি ভোটার তৈরি করে জনগণের নির্বাচনের অধিকার হরণ করেছিল। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভূতের মুখে রাম নাম।’

তিনি বলেন, ‘বিএনপি সেসব অপকর্ম ভুলে থাকতে চাইলেও জনগণ কিন্তু তাদের অতীত অপকর্ম ভুলে যায়নি।’

সরকার নাকি জনগণ থেকে দূরে সরে গেছে, আসলে সরকার নয়, বিএনপির সঙ্গে তৈরি হয়েছে জনগণের যোজন-যোজন দূরত্ব, দাবি ওবায়দুল কাদেরের।

বিএনপি এ দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনে যেমন ব্যর্থ, তেমনি আন্দোলনেও ব্যর্থ উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন জনগণের কাছে গ্রহণযোগ্য এবং জনগণের চোখে পড়ার মতো তেমন কোনও উন্নয়ন স্থাপন করতে পারেনি, যে কারণে জনগণের সঙ্গে তাদের দূরত্ব শুরু হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শুধু লিপ সার্ভিস দিয়ে এবং বক্তৃতা-বিবৃতিতে বিষোদগার করে জনগণের থেকে দূরত্ব কমানো সম্ভব নয়।’

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি