জনগণ বিএনপিকে বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি 
০৫ অক্টোবর ২০২২, ১৯:১৯আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ২০:৪৬

জনগণ বিএনপিকে বধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, এ দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূলহোতা বিএনপি। মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসল অসুর তো তারাই। ২০০১ থেকে ২০০৬ সালে অসুরের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। এই অসুর শক্তিকে ধ্বংস করেই আওয়ামী লীগ আজ রাষ্ট্র ক্ষমতায়। যারা নিজেরাই অসুর তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নামের মতো।

বুধবার (৫ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
  
হানিফ বিএনপির সংলাপ প্রসঙ্গে বলেন, বিএনপি বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার মাধ্যমে এটাই প্রমাণ করছে যে তাদের প্রতি জনসমর্থন নেই। আর এ কারণেই তারা ছোট ছোট দলগুলোকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।

নতুন বছরে বিএনপির লাগাতার আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে যদি বিএনপি কোনও নাশকতা করে, তাহলে তাদের কঠিন মাশুল দিতে হবে।
 
নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জি এম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবেন। তবে ১৪ দলীয় জোট ভাঙার কোনও সুযোগ নেই।

এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী