বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৩:১৮ আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬:৩৩

বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এ দেশের জন্য রক্ত দেয়নি, বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে। তাদের হাতে এ দেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি শুক্রবার (৭ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃঙ্খলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।

হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত—এমন মন্তব্য করে তিনি আরও বলেন,  বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে,  তারা সব পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি ও তার দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ।

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য দলীয় এমপি ও নেতাকর্মীদের নির্দেশ দেন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
সর্বশেষ খবর
সূর্যমুখী কি সবসময় সূর্যের দিকেই মুখ করে থাকে?
সূর্যমুখী কি সবসময় সূর্যের দিকেই মুখ করে থাকে?
গ্যাস নেই? চুলা ছাড়াই সকালে ঝটপট নাশতা তৈরি করবেন যেভাবে 
গ্যাস নেই? চুলা ছাড়াই সকালে ঝটপট নাশতা তৈরি করবেন যেভাবে 
রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা, কেমন কাটবে সারাদিন
রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা, কেমন কাটবে সারাদিন
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই