জিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান বানানো: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৫:৫৯আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫:৫৯

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘জিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্র বানানো এবং পাকিস্তানি ভাবধারার দিকে দেশকে নিয়ে যাওয়া।

শুক্রবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা এবং সন্তান ও প্রজন্মের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথ বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘একাত্তরে আমরা সবাই মিলে পাকিস্তানবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু এরা রয়েই গেছে।  বঙ্গবন্ধু এই পাকিস্তানপন্থীদের সামাল দিতে পারলেও জিয়াউর এসে ঠিক তার উল্টো করে দিলেন।’

‘পাকিস্তান দেউলিয়ার পথে’, মন্তব্য করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘একাত্তরে পাকিস্তানি রুপির মূল্য ভারতীয় রুপির চেয়ে কম ছিল। আর এখন পাকিস্তানের রুপির মূল্য বাংলাদেশের টাকার মানের অর্ধেক। পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে।’

ভাষার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘জাতীয়তাবাদ, ধর্মনিরেপেক্ষতা, সমাজতন্ত্র গণতন্ত্রের ওপর ভিত্তি করে আমরা রাষ্ট্র পরিচালনা করছি।’

দেশের নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমাদের দেশে নানা ধরনের মানুষ আছে।  তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তারপর হিন্দু ধর্ম। বৌদ্ধ-খ্রিস্টান ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী আছে। এই মানুষগুলো প্রত্যেক ধর্মকে সম্মান করে ও নিজেদের ধর্ম পালন করে, কিন্তু ধর্মকে দিয়ে মনুষত্ব্য বিভাজন করে না।’ ধর্মকে দিয়ে বিভাজন করার প্রচেষ্টা এই দেশে আছে জানিয়ে তিনি বলেন,‘এটা কিন্তু নতুন না।’

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—  সংসদ সদস্য অধ্যাপক নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহম্মেদ (সালু)।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী