‘বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে বেগম জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর কথা ভাবতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৩:৫০আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৭:৩৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমানউল্লাহ আমান স্বপ্নে দেখেছেন যে ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। আমানের জানা উচিত, খালেদা জিয়ার সাজা স্থগিত রয়েছে শেখ হাসিনার বদন্যতায়। সেটা তারা ভুলে গেলে সরকার আবারও ভাববে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা।

সোমবার (১০ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এই কথা বলেন। খালেদা জিয়ার অধীনে দেশ চলবে এটা বিএনপি নেতাদের দিবাস্বপ্ন বলেও তিনি উল্লেখ করেন। 

এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সুলতানা কামালের অনেক বক্তব্য একমত হওয়ার মতো নয়। সেক্ষেত্রে তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করা যেতে পারে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করা সমীচীন নয়। তাকে নিয়ে রিজভীর দেওয়া বক্তব্য শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত।

এ সময় তিনি বলেন, যাদের জন্ম বন্দুকের নলের মাধ্যমে, যারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

/এসআই/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী