বিএনপি আন্দোলন করতে গিয়ে সহিংস হয়ে ওঠে কিনা ভয়ে আছে সরকার: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২২, ১৪:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৪:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এত বছরে বিএনপি খালেদা জিয়ার জন্য চোখে পড়ার মতো কোনও আন্দোলন করতে পারেনি। তাই তাদের মুখে আন্দোলন করে সরকার হটানোর কথা মানায় না। কিন্তু আন্দোলনের করতে গিয়ে তারা সহিংস হয়ে উঠবে কিনা তা নিয়ে ভয়ে আছে সরকার। দেশের মানুষকে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য সরকার চেষ্টা করবে। সরকারের কথা হলো, শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে।

আজ রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর আগেও হস্তক্ষেপ করা হয়নি, এবারও করা হবে না। নির্বাচন কমিশনের অধীনে দেশে আগামী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনগতভাবে বাতিল হয়ে গেছে। সেটার ভূত এখনও নামাতে পারছে না বিএনপি। উচ্চ আদালত থেকে যা বাদ হয়েছে তা আর আসবে না।

তিনি বলেন, ইভিএমের বিপরীতে কথা বলা বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য। ইভিএমে স্বচ্ছ ভোট হবে, এ জন্য সরকার চায় শতভাগ ইভিএম হোক। বিএনপি কোন যুক্তিতে এর বিরোধিতা করছে?

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের