পাকিস্তানের ষড়যন্ত্রে সহযোগিতা করছেন খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৪

মোহাম্মদ নাসিম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের আচরণ শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলী জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি নেত্রী মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে একের পর এক আপত্তিকর বক্তব্য দিয়ে পাকিস্তানকে সহযোগিতা করে যাচ্ছেন।
বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকপূর্ব এক সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ষড়যন্ত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহযোগিতা করছেন অভিযোগ করে তিনি আরও বলেন, পাকিস্তানের আচরণে জনগণ ক্ষুব্ধ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের এমন হস্তক্ষেপ কোনওভাবেই কাম্য হতে পারে না। পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে বিএনপি নেত্রীও মুক্তযুদ্ধকে অবমাননা করে বিভিন্ন বক্তব্য রাখছেন, যা বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ষড়যন্ত্রে সহযোগিতা করছে।
যুদ্ধাপরাধের বিচারের কারণে পাকিস্তানের গাত্রদাহ হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাকিস্তান এখন সন্ত্রাসের স্বর্গরাজ্য। জঙ্গি আর সন্ত্রাসের কারণে পাকিস্তানের নিজ দেশের মানুষেরাও ক্ষুব্ধ। পাকিস্তান সরকার সে দেশের জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই অনৈতিকভাবে বাংলাদেশের বিষয়ে কথা বলছে, যা ১৯৭৩ সালের সিমলা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। কিন্তু বাংলাদেশ বিষয়ে পাকিস্তান সব সীমা অতিক্রম করছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেন, পাকিস্তান বাংলাদেশে গুপ্ত হত্যা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিএনপি ও পাকিস্তান মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। মূলত যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্যই পাকিস্তান এবং বিএনপি এমন ষড়যন্ত্রে লিপ্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

/পিএইচসি/ এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের