বিএনপির সমাবেশের কথা শুনলে পরিবহন মালিকরা ভয় পান: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২২, ০০:৪১আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০২:১২

বিএনপির কর্মসূচিতে পরিবহন মালিকরা ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরিবহন মালিকরা বিএনপির সমাবেশের কথা শুনলেই এখন ভয় পান। তারা জানমালের ক্ষতির ভয় পাচ্ছেন। সে কারণে পরিবহন বন্ধ করেছে। আমরাতো আর বিআরটিসির বাস বন্ধ করছি না।  

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ‘দ্য মাইন্ড বিহাইন্ড দ্য মিরাকেল: শেখ হাসিনা লিডস ডেভেলপমেন্ট’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনায় সমাবেশ সামনে রেখে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত এই প্রশ্নও করেন তিনি।

‘১০ ডিসেম্বর থেকে বিএনপি দেশ চালাবে’ এ বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ‌‘এটা রঙিন খোয়াব। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরাই উজ্জ্বীবিত থাকবো।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এর অন্যতম উদাহরণ হলো- নিউইয়র্ক টাইমস লিখেছে, বাংলাদেশের দিকে তাকাও। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি রোডম্যাপ তৈরি করেছেন। সেই রোডম্যাপ অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা তার পরিবারের সব সদস্যকে হারিয়েছেন। তার মতো বিশ্বের কোনও নেতা এত ত্যাগ স্বীকার করেননি। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। দারিদ্র্য বিমোচন করেছেন। সন্ত্রাসবিরোধী যুদ্ধেও শেখ হাসিনার অবস্থান অত্যন্ত সুস্পষ্ট।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের আজ বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। এই অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রেখেছেন। বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে চলেছে। আগামী দিনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মুহাম্মদ জমির এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। অনুষ্ঠানে ‘দ্য মাইন্ড বিহাইন্ড দ্য মিরাকেল: শেখ হাসিনা লিডস ডেভেলপমেন্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক প্রমুখ। 

রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, চায়না রাষ্ট্রদূত লি জিমিং, ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্প্যানিয়ার, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে,  উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়প, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবি, পাকিস্তানের ডেপুটি রাষ্ট্রদূত আব্বাস খোকের, পাকিস্তান দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি সোলাইমান খান, সুইজারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত সুজান মুয়েলার এবং বাংলাদেশে অবস্থিত ইউএসএ, ভিয়েতনাম, রাশিয়া, থাইল্যান্ড, বৃটিশ দূতাবাসের প্রতিনিধিরা।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের