ঢাকা জেলা আ. লীগের সম্মেলন শুরু, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১৪:৩৪আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৪:৩৭

প্রায় আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (২৯ অক্টোবর)। বেলা ২টা ২৫ মিনিটের দিকে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার পুরানো মাঠে দলটির নেতাকর্মীদের ঢল দেখা গেছে। দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি মঞ্চকে ঘিরে দুপুরের আগে থেকেই সমবেত হতে থাকেন তারা। ঢাকা জেলা আ. লীগের সম্মেলন

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলার সম্মেলনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় এই জেলার নেতাকর্মীদের নামে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলাগুলো। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ। সম্মেলনকে ঘিরে রাজধানীতে সাজ সাজ রব। ঢাকা জেলা আ. লীগের সম্মেলন

ঢাকা জেলার এই ৫ উপজেলার নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সম্মেলনে। প্রতিটি মিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতিত্ব করছেন বেনজির আহমেদ। আর সঞ্চালনা করছেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। ঢাকা জেলা আ. লীগের সম্মেলন (ছবি: নাসিরুল ইসলাম)

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে বেনজির আহমেদ সভাপতি এবং মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাদের নেতৃত্বে ৭১ সদস্যের ঢাকা জেলা কমিটি গঠিত হয়।

ঢাকা জেলা আ. লীগের সম্মেলন (ছবি: নাসিরুল ইসলাম)

ঢাকা জেলা আ. লীগের সম্মেলনে যোগ দিতে আসেন দলীয় কর্মীরা (ছবি: নাসিরুল ইসলাম)

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
সার সংকট নেই, সমস্যা বিতরণে: তথ্য উপদেষ্টা
সার সংকট নেই, সমস্যা বিতরণে: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে লাগতে পারে দুই বছর 
গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে লাগতে পারে দুই বছর 
রোহিঙ্গা: যাদের কোনও দেশ নেই! 
রোহিঙ্গা: যাদের কোনও দেশ নেই! 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ