ঢাকা আ.লীগের সভাপতি বেনজীর, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১৭:২৮আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৭:৫২

ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমদ। সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুন। 

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শুরু হয়। বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ আগের কমিটিতেও সভাপতি ছিলেন। তার জন্ম ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি ধামরাইয়ের বৈন্যা গ্রামে। ১৯৬৯ সালে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন বেনজীর। পরের বছর ওই কলেজে ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। ১৯৭৩ সালে সভাপতি হন ধামরাই থানা ছাত্রলীগের। পরবর্তীতে ছাত্রলীগের ঢাকা সদর উত্তর মহকুমার (গাজীপুর) সিনিয়র সভাপতি, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি ও দুই বার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। দুই বার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, দুই বার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন তিনি। বেনজীর আহমদ ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য। ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

এদিকে পনিরুজ্জামান তরুন এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদে ছিলেন।

উল্লেখ্য, আজ শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে প্রায় আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এ সম্মেলনে। ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সম্মেলনে সভাপতিত্ব করেন বেনজীর আহমদ। আর সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

আরও পড়ুন- 

বিএনপি নির্বাচনে আসলে আসবে, না আসলে নাই: সালমান এফ রহমান

শুনেছি বিএনপি নাকি মন্ত্রিপরিষদও গঠন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি হলো খুনি দল: দীপু মনি

ঢাকা জেলা আ. লীগের সম্মেলন শুরু, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

/এমআরএস/এনএআর/এফএস/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
পাহাড়-অরণ্য-ঐতিহ্য রক্ষার দিন আজ
পাহাড়-অরণ্য-ঐতিহ্য রক্ষার দিন আজ
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী