বিএনপি হলো খুনি দল: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১৬:৪৫আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৬:৫৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কাউকে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না। জনগণ বিশঙ্খলা পছন্দ করে না। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে যাবো আমরা। বিএনপি হলো খুনি দল। তারা ১৫ আগস্টের খুনি, ২১ আগস্টের খুনি। এই অপশক্তি রুখে দিতে হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আজ শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রায় আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে। ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন এ সম্মেলনে। ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

দলের কর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ মিছিল নিয়ে, ঢাকঢোল বাজিয়ে সম্মেলনস্থলে আসেন। সম্মেলন শুরুর পর নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায় পুরো মাঠ। এমনকি মাঠের আশপাশের সড়কগুলোতেও অনেক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়।

সম্মেলনে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, যারা বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছিল, তাদের মোকাবিলা করতে যাচ্ছি আমরা। দেশবিরোধী শক্তিকে মোকাবিলা করবে ঢাকা জেলা আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের এই সম্মেলন থেকেই খেলা শুরু হবে। ঢাকা আওয়ামী লীগের ঘাঁটি। বিএনপিকে কোনও ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন- 

শুনেছি বিএনপি নাকি মন্ত্রিপরিষদও গঠন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা জেলা আ. লীগের সম্মেলন শুরু, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
এমপির গাড়িতে হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী ‘প্রায় নিশ্চিত’, বিএনপির কে?
সর্বশেষ খবর
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
সার সংকট নেই, সমস্যা বিতরণে: তথ্য উপদেষ্টা
সার সংকট নেই, সমস্যা বিতরণে: তথ্য উপদেষ্টা
গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে লাগতে পারে দুই বছর 
গ্যাস সংকট সহনীয় পর্যায়ে আনতে লাগতে পারে দুই বছর 
রোহিঙ্গা: যাদের কোনও দেশ নেই! 
রোহিঙ্গা: যাদের কোনও দেশ নেই! 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ