বিএনপি নির্বাচনে আসলে আসবে, না আসলে নাই: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১৭:৩৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৭:৩৬

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি এখন বড় বড় কথা বলছে। তত্ত্বাবধায়ক সরকার না হলে নাকি তারা নির্বাচনে আসবে না। আমরা বলে দিতে চাই, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কোনও তত্ত্বাবধায়ক সরকার হবে না। তারা নির্বাচনে আসলে আসবে, না আসলে নাই।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন।

বিগত এক-এগারোর সরকারের কথা উল্লেখ করে দোহারের এই এমপি বলেন, ওই সময় আওয়ামী লীগ নেত্রীকে জেলে রেখে নির্বাচন করার ষড়যন্ত্র হয়েছিল, তা সফল হয়নি। আগামীতে ঢাকা জেলা আওয়ামী লীগ নেত্রীর পেছনে থেকে জেলার পাঁচটি আসনে এমপি উপহার দেবে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। আমরা বেঁচে থাকতে সেটি হতে দেবো না, দেবো না। জিয়াউর রহমান বেঁচে থাকলে বঙ্গবন্ধু, শেখ কামাল, শেখ রাসেলকে হত্যার দায়ে তার ফাঁসি হতো।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, ঢাকা জেলার সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপিকে সাম্প্রদায়িক শক্তি। তারা সংবিধানকে পদদলিত করেছে। সাম্প্রদায়িক সংঘাত করেছে বিএনপি-জামায়াত। তারা আন্দোলনের নামে সন্ত্রাস করতে চায়। কোনও যড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সব সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করবো।

উল্লেখ্য, আজ শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে প্রায় আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এ সম্মেলনে। দলের কর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ মিছিল নিয়ে, ঢাকঢোল বাজিয়ে সম্মেলনস্থলে আসেন। সম্মেলন শুরুর পর নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায় পুরো মাঠ। এমনকি মাঠের আশপাশের সড়কগুলোতেও অনেক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
সর্বশেষ খবর
নিজেকে যতটা ভালো ভাবেন, সত্যিই কি ততটা? ৭ প্রশ্নে করুন পরীক্ষা
নিজেকে যতটা ভালো ভাবেন, সত্যিই কি ততটা? ৭ প্রশ্নে করুন পরীক্ষা
৩ নারীকে লাঞ্ছনার পর স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন যুবদল কর্মী ও সহযোগীরা
৩ নারীকে লাঞ্ছনার পর স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন যুবদল কর্মী ও সহযোগীরা
আজ কোথায় কেমন থাকতে পারে আবহাওয়া
আজ কোথায় কেমন থাকতে পারে আবহাওয়া
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ