বিএনপিকে মোকাবিলায় প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হবো: যুবলীগ চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ১৩:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৩:১৭

অতীতের প্রতিটি আন্দোলনে শেখ হাসিনার পক্ষে যুবলীগ মুখ্য ভূমিকা রেখেছে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘বিএনপিকে মোকাবিলায় এবার প্রয়োজন হলে যুদ্ধে অবতীর্ণ হবো আমরা। যেখানে তাদের দেখা যাবে, সেখানেই তাদের মোকাবিলা করবে যুবলীগ। ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চান, আমরা রাজপথে থাকবো।’

সোমবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২য় তলায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর যুব মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘নেত্রী কেন এই যুব সমাবেশ  করতে বলেছেন, সেটি সময় হলে বুঝতে পারবেন। আমাদের রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নিতে হবে।’

আন্দোলন করে সরকারকে উৎখাত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত-শিবির ছাড়া বিএনপি আন্দোলন করতে পারে না। এখন তাদের নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা। তারা নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে। এবার সরকারের বিরুদ্ধে মাঠে নামলে গণধোলাই খাবে। আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমরা ভেসে আসিনি।’

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াতের মোকাবিলায় ১১ নভেম্বরের সমাবেশ। এটি জনসমুদ্রে পরিণত হবে, সেখানে খোলা ময়দানে বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নির্দেশনা শুনতে সেদিন ঘর থেকে বেরিয়ে আসবেন ঢাকাবাসী। এটি হবে শান্তির সমাবেশ, উন্নয়নের সমাবেশ।

‘বিএনপি-জামায়াতকে যেখানেই দেখা যাবে, সেখানে মোকাবিলা করতে হবে’, মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়ার্ড পর্যন্ত সতর্ক থাকতে হবে যুবলীগকে। সেইসঙ্গে সমাবেশের প্রস্তুতি নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের নেতারা। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সভায় অংশ নেন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের