চট্টগ্রামের জনসভায় মির্জা ফখরুলকে আমন্ত্রণ কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ২০:২৮আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২০:৪৪

আগামী ৪ নভেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ আহ্বান জানান তিনি।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবদের দাওয়াত দিচ্ছি, ৪ নভেম্বর চট্টগ্রাম আসুন। লোক কাকে বলে, জনসমুদ্র কাকে বলে, দেখেন নাই তো! নিজদের নেত্রীর জন্য দেখার মতো একটা মিছিলও করতে পারেননি আপনারা। সেই নেত্রীর মুক্তি চান, লজ্জা করে না?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দলটির নেতারা কী করেছেন– সেই প্রশ্ন রেখে তিনি বলেন, যতটুকু হয়েছে, সেটি শেখ হাসিনার দেওয়া। আপনারা কী করেছেন? জাতীয়তাবাদী চামচার দলের নেতাদের বলতে চাই, আজ আপনারা কোন মুখে খালেদা জিয়ার মুক্তি চান? জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ওবায়দুল কাদের

বিএনপি কয়েকটা সমাবেশ করে লাফালাফি শুরু করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের দিকে তাকানো যায় না। এখন মুখ কালা কেন? তাদের বিভাগীয় সমাবেশকে পেছনে ফেলেছে আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগের সাম্মেলন। আক্রমণ করেছি তা উনার ক্ষোভের কারণে নয়। রংপুরে থেকে ঢাকার খবর শুনে উনার মনটা খুব খারাপ, বড় বিষন্ন। তার অন্তরে অনেক জ্বালা, অনেক ক্ষোভ।

চট্টগ্রামের সমাবেশে বিএনপি ১০ লাখ জমায়েতের টার্গেট করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, চট্টগ্রামে আপনাদের সমাবেশে কত ছিল? যেকোনও নিরপেক্ষ মানুষ বলবে ৭০ থেকে ৮০ হাজার। ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আমাদের জনসভা জনসমুদ্র হবে। আপনারা ১০ লাখ লোক মুখে বলবেন, আর আমরা বাস্তবে দেখাবো।

সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এতে আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রেজাউর রশিদ খান, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, আনোয়ার হোসেন প্রমুখ।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের