বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় তথ্যমন্ত্রীর নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৮:৪৬আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২১:২৫

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ছাত্রদলের ইন্ধনেই তার ওপরে হামলা হয়েছে। হামলার ঘটনায় গ্রেফতার হয়েছে ছাত্রদলের চার জন।’

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিচারপতি শামসুদ্দিন মানিক উদার মনের, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী এবং মুক্তমত চর্চার মানুষ। স্বাধীনতার স্বপক্ষে বলিষ্ঠ এই কণ্ঠস্বরের ওপর হামলা প্রমাণ করে, সারা দেশে বিএনপির নাশকতার ছক আঁটার যে কথা আমরা বলে আসছি, সেটি সত্য। তারা আন্দোলনের আড়ালে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। সেটির বহিঃপ্রকাশ এই হামলা।’

এ ধরনের হামলা বিএনপি-জামায়াত জোট আরও করার পরিকল্পনা করেছে দাবি করে তিনি বলেন, ‘তাদের ছত্রচ্ছায়ায় থাকা অপশক্তি, জঙ্গিগোষ্ঠী এগুলো করছে। এজন্য দেশবাসীকে সতর্ক করছি, এই অপশক্তিকে রুখতে হবে।’

জিয়াউর রহমান জেলহত্যার প্রধান কুশীলব হওয়ায় বিএনপি দিবসটির আলোচনায় অংশ নেয় না মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আলোচনা করলে জিয়াউর রহমানের ইন্ধনে তার অনুগত সেনারা যে এই হত্যা করেছিল, সেটি উঠে আসবে।’

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের