দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করতে ষড়যন্ত্র শুরু করেছে তারা (বিএনপি)।

শনিবার (৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু ২৩ এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠান করে সংগঠনটি।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল করা সম্ভব হয়েছে। এতো উন্নয়ন কেউ কল্পনাও করতে পারে না। বিদেশিরা বলছে কীভাবে সম্ভব?

বিএনপির ঢাকার সমাবেশের তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা তাদের অনুমতি দিয়েছি। ছাত্রলীগের সম্মেলন এগিয়ে এনে উদ্যানটি ছেড়ে দিয়েছি। তারা সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে চায়। পল্টনে তো ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের হুমকি দিচ্ছেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, সরকার পতন এতো সহজ নয়। আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত দল। কেউ যাতে দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারে যুবলীগ সর্তক থাকবেন।

শেখ ফজলুল হক মনির স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে অবদান ভাইয়ের। তিনি নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। তার সঙ্গ পেয়েছিলাম, এটা আমার সৌভাগ্য।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী