নেতাদের সতর্ক ও সংগঠিত থাকতে বললো ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২৩:৫১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২৩:৫১

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদেরকে সুসংগঠিত ও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বর সরকারি নির্দেশনা অমান্য করে বিএনপি বেআইনি সমাবেশের আয়োজন করছে। এতে নগরবাসীর জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়া ও নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায় সাংগঠনিক নির্দেশক্রমে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত থানা ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর ও ইউনিট পর্যায় পর্যন্ত সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

 

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি