অফিসে বোমা রেখে সমাবেশ, বিএনপির সন্ত্রাসী পরিকল্পনারই প্রমাণ: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১৮:৩১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২০:৩৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, ‘নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বোমা রেখে রাস্তায় সমাবেশের জন্য এতদিন গোঁ ধরেছিল বিএনপি। এটি প্রমাণ করেছে তারা ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ নয়, সন্ত্রাসী কার্যকলাপ করতে চেয়েছিল।’

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশৃঙ্খলা এড়ানোর ব্যবস্থা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘পুলিশের ওপর হামলা এবং রাস্তাঘাট বন্ধ করে বেআইনি সমাবেশ করায় সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নয়া পল্টনে সমাবেশ করার চেষ্টা করেছিল, যা সম্পূর্ণ বেআইনি।’

বিভাগীয় শহরগুলোতে বিএনপির সমাবেশে সরকার নিরাপত্তা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে টুঁ শব্দটুকু হয়নি। যা হয়েছে, তা নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, মারামারি করার কারণে হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। তখন আমাদের সমাবেশ করতে দেওয়া হতো না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেফতারের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘তারা ২০১৩-১৪-১৫ সালে ৫০০ মানুষ পুড়িয়ে হত্যা, ৩ হাজার মানুষকে আগুনে দগ্ধ করা, সাড়ে ৩ হাজার গাড়ি পোড়ানো এবং লঞ্চ-ট্রেন পোড়ানোর ঘটনায় হুকুমের আসামি। তারা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাজিরা দেয়নি। এখন নয়া পল্টনে পুলিশের ওপর হামলা, বিএনপি কার্যালয়ে ১৫টি তাজা বোমা উদ্ধার, চট্টগ্রাম-ঢাকাসহ সারা দেশে গাড়িতে আগুন দেওয়ার হুকুমদাতা তারা। তাদের নেতৃত্বে এসব হয়েছে বলে পুলিশ গ্রেফতার করেছে।’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বার্তার বিষয়ে তিনি বলেন, ‘৭ ডিসেম্বরের ঘটনা তদন্তের কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত, অবশ্যই তদন্ত হবে। পুলিশ বিএনপি কার্যালয়ে বোমা পেয়েছে। কারা বোমা রেখেছিল, কারা বানিয়েছিল, কারা বানানোর টাকা দিয়েছিল এবং পুলিশের ওপর কীভাবে হামলা করেছিল, এগুলো তদন্তে বেরিয়ে আসবে।’

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে