বিএনপির ২৭ দফা তাদের মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৩১আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:১২

বিএনপির ২৭ দফা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি গত ১৪ বছর যেভাবে জানমালের ক্ষয়ক্ষতি করেছে, সেটার জন্য এখন তাদের মেরামত করা দরকার। তাই তারা যে ২৭ দফা দিয়েছে, এটা তাদের মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তাদের ২৭ দফার মধ্যে ১৩ দফাই বলেছে দুর্নীতি নিয়ে আপস না করা প্রসঙ্গে। তারা দুর্নীতি করে হাওয়া ভবন করেছিল, তাদের মুখে এখন দুর্নীতি নিয়ে কথা মানে সাংঘর্ষিক। তারা সংস্কারের কথা বলতে পারতো। রাষ্ট্র কোনও কারখানা নয় যে তা মেরামত করতে হবে।’

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক, সেটা চায় সরকার। বিএনপিও নির্বাচনে আসুক, এটা আমরাও চাই। তবে আসবে কি আসবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।’

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি নেতার ডান্ডাবেড়িসহ মায়ের জানাজায় অংশ নেওয়া অমানবিক ছিল। এটা না হলে ভালো হতো।’

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের