আ.লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ১৩:২৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:০৫

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

শুক্রবার  (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এসে আমন্ত্রণ জানায়।

আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দফতরের সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এ সময় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, আমাদের নেতারা কারাগারে। আমরা সম্মেলনে কীভাবে যাবো? এর জবাবে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম বলেন, আমরা দলের পক্ষ থেকে এসেছি, আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।

এরপর প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।

আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপি'র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের