রংঢং মিশিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে বিরোধী শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৪:৩৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৫:২২

বিরোধী দলের কোনও রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তারা যখনই সমাবেশ করতে চাচ্ছেন, অনুমতি পাচ্ছেন।

বিরোধী শক্তি ইচ্ছেমতো মিথ্যাচার করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যা সত্যি তাও বলছেন, যা সত্যি নয় তাতে রংঢং মিশিয়ে বলেছেন। অসত্য এভাবে প্রচার করছেন সেগুলো আপনারা ভালো করে জানেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, আমাদের সংসদে যে বিরোধী দল আছে তারা কোনও সময় এ ধরনের প্রশ্ন কখনও তোলেনি। যেকোনও দল যখনই মিটিং করতে চাচ্ছে, সমাবেশ করতে চাচ্ছে, তাদের সমাবেশ করার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পারমিশন দিয়ে দিচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে। রাস্তাঘাট বন্ধ করবেন না। ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন, যাতে জনগণের দুর্ভোগ যাতে না হয়। এটাই আমরা বলি। এর বাইরে তাদের আমরা কোনও বাধা দিচ্ছি না।

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি